পাকিস্তানে সংক্রমণ বৃদ্ধির সময়ে পরীক্ষা কমানো হয়েছে

0

লোকসমাজ ডেস্ক॥ পাকিস্তানে করোনা ভাইরাসে সংক্রমণ হার দ্রুত বাড়ছে। কিন্তু সেখানে টেস্টের পরিমাণ অব্যাহতভাবে কমে গেছে। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, বৃহস্পতিবার সেখানে মোট ২১ হাজার ৪১ জন রোগীর করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৭৭৫ জনের দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে, যা শতকরা হিসাবে ১৩ ভাগ। বৃহস্পতিবার নাগাদ সেখানে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ছিল কমপক্ষে এক লাখ ৯৫ হাজার ৭৪৫। এদিন মারা গেছেন ৫৯ জন। সব মিলে মৃতের সংখ্যা কমপক্ষে ৪ হাজার ৩৭। পাকিস্তানের সবচেয়ে জনবহুল দুটি প্রদেশ হলো সিন্ধু ও পাঞ্জাব।
সেখানেই করোনা পরীক্ষা কমে গেছে।