পাইকগাছায় মাদকদ্রব্য উদ্ধারে গিয়ে দুই পুলিশ অবরুদ্ধ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ পাইকগাছায় মাদকদ্রব্য উদ্ধারকালে বিক্রেতারা দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। এ সময় পুলিশ একশ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেছে। সোমবার (১০ এপ্রিল) সাড়ে ১২ টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার বেতবুনিয়া খেয়াঘাট এলাকায়। মাদক বিকিকিনি হচ্ছে এ খবর জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেতবুনিয়া গ্রামের আব্দুল মজিদ গোলদারের দুই ছেলে চিহ্নত মাদক ব্যবসায়ী আবু সুফিয়ান(৪২) ও শিমুল (৩৯) ও খাটুয়ামারীরে মকলেছ সরদারের ছেলে জাহিদ (৪০)- কে আটকের চেষ্টা করেন। তাদের আটক করতে গেলে তাদের সহযোগীরা এ এস আই শরিফুল ইসলাম ও কনস্টেবল ফেরদাউসকে অবরুদ্ধ করে। পরে এএস আই নাসির উদ্দীন ফোর্স নিয়ে গিয়ে দুই পুলিশকে সদস্যকে উদ্ধার ও শিমুল ও জাহিদকে গ্রেফতার করেন। এসময় আবু সুফিয়ান ও অন্যান্যরা পালিয়ে যান। এ বিষয়ে পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম জানান,ধৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী।