পাইকগাছায় মহানামযজ্ঞ অনুষ্ঠানে পোশাক বিতরণ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সর্বজনীন মহানামযজ্ঞের ১১০ তম উদ্বোধনী অনুষ্ঠানে পোশাক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ ) সকালে খুলনা -৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু’র পক্ষ থেকে কমিটি ও স্বেচ্ছাসেবীদের মাঝে পোশাক বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু প্রধান অতিথি হিসেবে এসব পোশাক বিতরণ করেণ। মটবাটী শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমীরণ কুমার সাধু।