পাইকগাছায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছা উপজেলায় বিশ্ব দিবস ডায়াবেটিস পালিত হয়েছে। শুক্রবার সকালে  দিবসটি উপলক্ষে ডায়বেটিস সমিতির আয়োজনে পাইকগাছা প্রেসক্লাবে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। সমিতির সভাপতি ডা. শেখ মোহা. শহীদ উল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিষ চন্দ্র গোলদার,প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক।  এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু,তোকাররাম হোসেন টুকু, ডা. প্রশান্ত কুমার মন্ডল,ডা. শাকিলা আক্তার, স্বাস্থ্যকর্মী নুরালী মোড়ল প্রমুখ।