পাইকগাছায় বিএনপির প্রস্তুতি সভা

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ আগামী ১১ ফেব্রুয়ারী বিএনপি  ঘোষিত ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে পাইকগাছায় উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌরসভার বাতিখালী ৬নং ওয়ার্ডস্থ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ। বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, যুগ্ম আহবায়ক সেলিম রেজা লাকী, শেখ আনারুর ইসলাম, প্রভাষক ইকবাল হোসেন, সরদার ফারুক আহমেদ, শেখ আসাদুজ্জামান ময়না, আবু মুছা সরদার, মফিজুল ইসলাম টাকু, সরদার সায়েদ আহমেদ, আবুল কাশেম, এস এম মোহর আলী, বিএম আকিজ উদ্দীন, সুজায়েত হোসেন, কামাল হোসেন, রাসেল হুসাইন, শহিদুর রহমান ও জাহিদ হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।