পাইকগাছায় নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় শিবসা নদীর ভাঙনরোধে আলমতলা বাজারে জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু হয়েছে। শনিবার সকালে ডাম্পিং কাজের উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ। পানি উন্নয়ন বোর্ডের ১০/১২ নং পোল্ডারে এ কাজের জন্য সরকার ৭১ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর ফজলুল করিম, প্রকৌশলী কৃষ্ণ পদ রায়, প্রকৌশলী আরিফুল ইসলাম ও সার্ভেয়ার রায়হান আহমেদ। আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপি সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাড. জিএম আব্দুস সাত্তার পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড সাইফ সুমন প্রমুখ।