ফুলতলায় মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

0

ফুলতলা (খুলনা) সংবাদদাতা ॥ ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসার তাসনীম জাহান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জেসমিন আরা, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কাজী জাফর উদ্দিন, প্রকৌশলী ইয়াছিন আরাফাত, থানার ওসি মোহাম্মদ হানিফ, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, মনিরুল ইসলাম সরদার, যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়েদুল হক হাওলাদার, সমবায় কর্মকর্তা ফারহানা পারভীন, সমাজসেবা কর্মকর্তা শাহীন আলম, বীজ কর্মকর্তা আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আসমা হক আইরিন, অধ্যাপক নেছার উদ্দিন প্রমুখ।