পাইকগাছায় জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে সভা অনুষ্ঠিত

0

পাইকগাছা খুলনা সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় জুলাই-আগস্ট ছাত্রজনতার আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এ আন্দোলনে নিহত নবীনুরের স্ত্রী আকলিমা বেগম ও রাকিবুল ইসলামের পিতা রফিকুল ইসলামসহ আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল আলম শামীমের পরিচালনায় বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতীম রায়,পল্লী বিদ্যুতের ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার,থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন,সাংবাদিক আব্দুল আজিজ, ছাত্র প্রতিনিধি খালিদ বিনওয়ালিদ, মেহেদী হাসান রাব্বী প্রমুখ।