পাইকগাছায় চিংড়ী ঘেরের বাসা ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় চিংড়ী ঘেরের বাসা ও আসবাবপত্র ভেংগে ক্ষতি করায় ও জীবন নাশের হুমকি দেয়ায় জমির মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। বুধবার সকালে ঘটনাটি ঘটে পাইকগাছা পৌসভার বাতিখালীর ৮ নং ওয়ার্ডে। অভিযোগে জানা যায়,স্থানীয় ইসমাইল গাজী জনৈকা রেনুকা শেলীর কাছ থেকে আনুমানিক ৩ বিঘা জমি লীজ নিয়ে চিংড়ী ঘের করে আসছেন। ২০২০ সালে ৮০ হাজার টাকা চুক্তিতে ৬০ হাজার টাকা পিয়ন বুকে স্বাক্ষর পুর্বক প্রদান করেন। চুক্তি মোতাবেক এক বছর বাকী থাকতে আগামী তিন বছরের জন্য জমির মালিক আরোও এক লাখ টাকা দাবী করেন। টাকা দিতে রাজী না হওয়ায় ঘের মালিককে জমি ছেড়ে দিতে বলেন। তা না ছাড়ার কারণে ঘটনার দিন তার ঘেরের বাসা ও আসবপত্র ভেংঙ্গে দিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি করছে বলে অভিযোগে জানা যায়। এব্যাপারে থানায় অভিযোগ হয়েছে। এসআই মোস্তাফিজুর রহমান ও এ,এস আই নাজমুল হোসেন ঘটনা স্থল পরিদর্শন করেছেন। রেনুকা শেলী বলেন তার দু’বছর মেয়াদ ছিল। তা শেষ হওয়ায় আমার বাসা আমি ভেঙ্গেছি।