পাইকগাছায় চাঁদা দাবীর অভিযোগে দু’যুবক আটক

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় ২০ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগে থানায় মামলা। দুজন আটক। পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে ধৃতরা। উপজেলার কপিলমুনি যমুনা ফিস মালিক চিত্তরঞ্জন ঘোষের কাছে কয়েকদিন দিন যাবৎ একটি চক্র মোবাইলে ২০ লাখ টাকা চাঁদা দাবী করে আসছে। চাঁদা না দেয়ায় গত ১৮ ফেব্রুয়ারী রাতে ২০ লাখ টাকা দাবী করে ৫-৬ জন যুবক তার কাছে চিঠি দিয়ে আসছে। চাঁদা না দিলে তাকে অপহরণের হুমকি দেয়া হয় ওই চিঠিতে। একারণে যমুনা ফিসের মালিক চিত্তরঞ্জন ঘোষ বাদী হয়ে সোমবার থানায় কামাল নামে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫-৬ জনের মামলা করেন। পুলিশ সোম ও মঙ্গলবার রাতে দুজনকে আটক করে। আটকৃতরা হলো নাসিরপুর গ্রামের আক্কাস সানার ছেলে কামাল হোসেন (৩৭) ও মামুদকাঠি গ্রামের মুনছুর আলীর ছেলে মুনমুন খাঁ (৩২)। নিজ নিজ বাড়ী থেকে অভিযান চালিয়ে তাদের গ্রপ্তার করা হয়। তারা পুলিশের কাছে চাঁদা দাবীর কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়। অন্যরা পলাতক রয়েছে। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, ধৃতদের বুধবার পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোটের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।