পাইকগাছায় খেলার মাঠ নষ্ট করে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ পাইকগাছায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ নষ্ট করে নতুন ভবন নির্মান বন্ধে খুলনা- ৬ সংসদ সদস্য বরাবর লিখিত অভিযোগ হয়েছে।
উপজেলার বোয়ালিয়া হিতামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৩৮ সালে প্রতিষ্ঠার পর কোন ভবন ছিলনা। ৯০ এর দশকে সাইক্লোন শেল্টার হওয়ার পর সেটা শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার হচ্ছে।যেখানে বর্তমান ছাত্র-ছাত্রী সংখ্যা ২৫৫ জন। ইতোমধ্যে সরকার ৩ কক্ষ বিশিষ্ট দোতলা নতুন ভবন নির্মানে ১ কোটি ৫৪ লাখ,৯ হাজার ২৩৫ টাকা বরাদ্দ দিয়েছে। ১৪ জুন ঠিকাদার আব্দুল হাকিম নিজ নামে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শুরু করেছেন। মাঠ নষ্ট করে নতুন ভবন নির্মাণের ফলে মাঠ খুবই সংকীর্ণ হয়ে পড়ছে বলে এলাকাবাসীর স্বাক্ষরিত একটা অভিযোগ দেয়া হয়েছে খুলনা -৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বরাবর। তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দেন। অভিযোগকারী অজিত বিশ্বাস বলেন, মঠের মাঝখানে ভবন হলে ছাত্র-ছাত্রীদের খেলার কোন পরিবেশ থাকছেনা। উপজেলা আ’লীগ সহসভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি (স্থানীয় বাসিন্দা) সমীরণ সাধু বলেন,সাবেক সচিব শেখ ইউসুফ হারুন সাহেবের সিদ্ধান্ত অনুযায়ী এটা করা হচ্ছে বলে জেনেছি। বিদ্যালয়ের সভাপতি পিযুয সাধু জানান, কমিটির সিদ্ধান্তমতে মাঠের একপাশে ভবন করা হচ্ছে। মাঠের কোন ক্ষতি হচ্ছেনা। প্রকৌশলী হাফিজুর রহমান জানান,বিদ্যালয়ের সভাপতি,ও কমিটির মতামতের ভিত্তিতে মাটি পরীক্ষা করে জেলা নির্বাহী প্রকৌলীর ডিজাইন মতে উপযুক্ত জায়গায় এটা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।