পাইকগাছায় আ’লীগের জেলহত্যা দিবস পালিত

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে বুধবার সকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা আ’লীগ সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য এ্যাড. সোহরাব আলী সানা। সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর পরিচালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমীরণ সাধু,আনন্দ মোহন বিশ্বাস,রশিদুজ্জামান মোড়ল, আব্দুর রাজ্জাক মলঙ্গী, রুহুল আমিন বিশ্বাস, জিএম ইকরামুল ইসলাম, এসএম রেজাউল হক, আরশাদ আলী বিশ্বাস, তৃপ্তি রঞ্জন সেন, এমএম আজিজুল হাকিম, কাজী জাহাঙ্গীর, গৌরঙ্গ মন্ডল, এ্যাড. আবুল কালাম আজাদ, জগদীশ রায়, গৌতম রায়, জিএম মিজানুর রহমান ও রায়হান পারভেজ রনি।