পাইকগাছায় অজ্ঞান পার্টির কবলে বাসযাত্রী

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ পাইকগাছা-খুলনা প্রধান সড়কে বাসের এক যাত্রীকে অজ্ঞান অবস্থায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার নাম সেলিম। এছাড়া তার কোন পরিচয় জানা যায়নি। তবে সবাই ধারনা করছে তার কাছ থেকে মাছ বিক্রির টাকা হাতিয়ে নেয়ার জন্যে এ ঘটনা ঘটতে পারে।
বৃহস্পতিবার সকালে খুলনার গল্লামারী মাছ বাজার থেকে বাসে উঠে পাইকগাছায় আসছিলেন তিনি। বাসের সিটে বসা অবস্থায় অজ্ঞান হয়ে পড়েন। বাসের হেলপার রফিকুল ইসলাম জানান, পাইকগাছার কপিলমুনিতে দেখেন লোকটি অজ্ঞান অবস্থায় পড়ে আছে। বেহুশ অবস্থায় হেলপার রফিকুল ও বাসের লোকেরা তাকে সকাল সাড়ে ১১ টার দিকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হেলপার জানান, কেউ হয়তো তাকে অজ্ঞান করে টাকা পয়সা নিয়ে গেছে। পাইকগাছা থানা পুলিশ হাসপাতালে বিষয়টি হাসপাতাল পরিদর্শন করেছে। তবে তিনি অজ্ঞান থাকায় কোন তথ্য উদঘাটন করতে পারেনি।