নড়াইল-২ আসনে নৌকাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

0

নড়াইল সংবাদদাতা॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে (লোহাগড়া উপজেলা ও নড়াইল সদরের একাংশ) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, ক্রিকেট তারকা মাশরাফি বিন মোর্ত্তজাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু। বুধবার বেলা ১১টায় নড়াইল শহরের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ট্রাক প্রতীকের এ প্রার্থী। সৈয়দ ফয়জুল আমির লিটু সাংবাদিকদের বলেন, ‘ স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করার পর সমর্থকদের স্বাক্ষর গড়মিল ও মামলার তথ্য গোপন করার অভিযোগ এনে নির্বাচন কমিশন আমার প্রার্থিতা বাতিল করে । পরবর্তীতে চেম্বার আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পাই। আমি অসুস্থ থাকায় স্ব-ইচ্ছায় নির্বাচন থেকে সরে গেলাম। তবে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেও নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফির প্রতি পূর্ণ সমর্থন রইল। আমার শুভানুধ্যায়ী,অনুগত ও সমর্থকদের প্রতি আহ্বান থাকলো তারা যেন নৌকা মার্কায় ভোট দেন।