নড়াইলে শ্রমিকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

0

নড়াইল অফিস ॥ জাতীয়তাবাদী শ্রমিকদল নড়াইল জেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রমিকদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
জেলা শ্রমিকদলের সভাপতি সাইদুর জামান আমলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম ও ঢাকা মহানগর শ্রমিকদলের আহ্বায়ক সুমন ভূঁইয়া।
উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। প্রধান বক্তার বক্তৃতা করেন শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। কর্মী সমাবেশ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, শ্রমিক নেতা ও জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ,আবুল কাসেম প্রমুখ।