ঝিকরগাছায় জামায়াত নেতা আবু দাউদের ইন্তিকাল

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর রোকন সদস্য ও মাগুরা ইউনিয়নের সাবেক সেক্রেটারি আবু দাউদ (৬৮) বার্ধক্যজনিত কারণে বুধবার বিকেলে কায়েমকোলা গ্রামে নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন,ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, ১পুত্র, ২কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিন বাদএশা কায়েমকোলা ঈদগাহে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করার কথা বলে উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আলীম জানিয়েছেন।