নড়াইলে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

0

নড়াইল অফিস ॥ নড়াইলে মঙ্গলবার (৩০ মে) সকালে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলা ক্ষতবিক্ষত ছিল। সদর উপজেলার বিছালী ইউনিয়নের আটঘরা বরইতলা শ্মশান রোড থেকে দেলবার গাজী (৬০) নামে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দেলবার গাজী মধুরগাতি গ্রামের শুকুর গাজীর ছেলে।
পুলিশ,নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেলবার গাজী ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত সোমবার বিকেলে তিনি ভ্যান নিয়ে বের হয়ে রাতে বাড়িতে ফেরেননি। মঙ্গলবার সকালে আটঘরা এলাকায় বরইতলা শ্মশান রোডে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। নড়াইল সদর থানার ওসি ওব্ইাদুর রহমান জানান,মরদেহের সুরতহাল রিপোর্টে গলায় দাগের চিহ্ন দেখা গেছে। দুর্বৃত্তরা তাঁর ব্যাটারিচালিত ভ্যানটি ছিনতাই করে নিতে তাকে শ্বাসরোধে হত্যা করতে পারে। পুলিশ ছিনতাই হওয়া ভ্যানটি পরিত্যক্ত অবস্থায় যশোরের অভয়নগর উপজেলার বুনো এলাকা থেকে উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।