নড়াইলে নবাগত জেল প্রশাসক আশফাকুল হক চৌধুরীর দায়িত্ব গ্রহণ

0

নড়াইল অফিস ॥ নড়াইলে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (৩ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের কাছ থেকে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী দায়িত্বভার গ্রহণ করেন। নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী জেলা প্রশাসক। উল্লেখ্য, মোহাম্মদ হাবিবুর রহমান ২ বছর ৩ মাস নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করেন।