নড়াইলে নদীর তীর থেকে নারীর লাশ উদ্ধার

0

নড়াইল অফিস॥ নড়াইল সদর উপজেলার গোবরা খেয়াঘাট এলাকার চিত্রা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন নদীর তীরে আনুমানিক ৬০ বছর বয়সী নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে । নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধ নারীর লাশ সদর উপজেলার গোবরা এলাকায় চিত্রা নদীর কূলে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।সোয়েটার পরিহিত ওই নারীর শরীরে তেমন কোন কাপড়-চোপড় ছিল না। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম আরও বলেন, ময়না তদন্তের জন্যে নারীর মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহে আঘাতের তেমন কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে ওই নারীর মৃত্যু হয়েছে।