নড়াইলে ধূমপান ও মাদক বিরোধী শোভাযাত্রা

0

নড়াইল অফিস॥ ‘সুস্থ সবল কিশোর- কিশোরী, চলো স্মার্ট বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে ধূমপান ও মাদক বিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নড়াইল সিভিল সার্জন অফিসের আয়োজনে কৈশোর বান্ধব প্রকল্পের আওতায় এটি সিভিল সার্জন অফিস চত্বর থেকে শুরু হয়ে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকা প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।এতে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী,পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
শেষে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন।মাদকের ক্ষতিকর দিক নিয়ে বক্তৃতা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক নজরুল ইসলাম, পরিদর্শক আব্দুস সালাম প্রমুখ।