নড়াইলে এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা কাল

0

নড়াইল অফিস ॥ নড়াইলে চিত্রা নদীতে আগামীকাল ঐতিহ্যবাহী ‘বিশ্ব পর্যটন দিবস এস. এম. সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। শনিবার দুপুর ২টায় চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এস.এম. সুলতান সেতু নৌকা বাইচ প্রতিযোগিতা হবে। জেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিংয়ে নৌকা বাইচ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন নড়াইলের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, জেলা ক্রীড়া সংস্থা ও এসএম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, নড়াইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী প্রমুখ। নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহাবুব আলী এমপি।