যশোরে বাসের ভেতর থেকে ১ হাজার ইয়াবাসহ নারী আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আলেয়া বেগম (৫৯) নামে এক নারীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। বুধবার যশোর-বেনাপোল সড়কের তফসীডাঙ্গায় যাত্রীবাহী একটি বাসের ভেতর থেকে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্র জানায়, বুধবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের তফসীডাঙ্গাস্থ পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের পাশে সড়কের উপর যশোরমুখি একটি লোকাল বাসে (ঢাকা মেট্রো-জ-১৪-০৩৭২) তল্লাশি চালানো হয়।

এ সময় বাসের যাত্রী আলেয়া বেগমকে আটক এবং তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আলেয়া বেগম খুলনার বাগমারা এলাকার আবু তাহেরের স্ত্রী।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাজমুল হোসেন খানা কোতয়ালি থানায় মামলা করেছেন।

পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, আটক আলেয়া বেগমকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।