যশোরে গণতান্ত্রিক আইনজীবী সমিতির নবাগত ৬৮ জনকে সংবর্ধনা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে গণতান্ত্রিক আইনজীবী সমিতির উদ্যোগে নবাগত ৬৮ জন আইনজীবীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বুলু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, মো. ইসহক, ইদ্রিস আলী, কাজী ফরিদুল ইসলাম, আবু মোর্তজা ছোট, শরীফ নুর মো. আলী রেজা, রমজান আলী, শামসুর রহমান, মোজাফ্ফর হোসেন মোহন, মঈনুল হক খান ময়না, আমিনুর রহমান হিরুসহ জ্যেষ্ঠ আইনজীবীরা।

নবাগত আইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন ইমরান হাসান, নুসরাত তাসফিয়া আফরোজ রোদেলা, লাবনী ঘোষ ও আরিফুল জামান।

বক্তারা নবাগত আইনজীবীদের উদ্দেশে বলেন, আইন পেশা শুধু জীবিকা অর্জনের মাধ্যম নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে।

সিনিয়র আইনজীবীরা নবাগতদের আদালতের শৃঙ্খলা মেনে চলা, মক্কেলের প্রতি দায়িত্বশীল থাকা এবং পেশার মর্যাদা অক্ষুণ্ন রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে নবাগত আইনজীবীদের শুভেচ্ছা উপহার, ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।