প্রধানমন্ত্রীর ঘোষণা ‘আই হ্যাভ এ প্ল্যান’ এর ওপর রচিত বই যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে প্রদান

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ শীর্ষক ঐতিহাসিক ঘোষণার ওপর রচিত বইটি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে প্রদান করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় জেলা বিএনপির সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু আনুষ্ঠানিকভাবে যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেকের হাতে বইটি তুলে দেন।

বইটির রচয়িতা ডক্টর মোস্তফা এম কামাল এবং প্রকাশক অধ্যাপক নাসরিন বেগম। ডক্টর মোস্তফা এম কামাল একজন পরিবেশবিজ্ঞানী, প্রকৌশলী ও উচ্চশিক্ষা প্রশাসক।

২০২৫ সালের ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনা অনুষ্ঠানে আমেরিকার বিখ্যাত নাগরিক অধিকার নেতা মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত “আই হ্যাভ এ ড্রিম” উক্তিকে অনুসরণ করে বলেন, “আই হ্যাভ এ প্ল্যান।

বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে নিয়ে বিএনপি এবং আমার পরিকল্পনা আছে। গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী যশোর সফরকালে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন।

বই প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর ইনস্টিটিউটের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সৈয়দ শাহজাহান আলী খোকন, পাঠাগার বিভাগের সম্পাদক অধ্যাপক শেখ জুলফিকার আলী, টাউন ক্লাবের সম্পাদক অধ্যাপক ইবাদত খান, শিশু চিত্ত বিনোদন কেন্দ্রের সম্পাদক এমরান সাদিক, সদস্য রায়হান সিদ্দিকী প্রবাল, অ্যাডভোকেট আবুল কায়েস প্রমুখ।