নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিতের বিচার বিভাগীয় তদন্ত দাবি

0

 

নড়াইল সংবাদদাতা॥ নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের
লাঞ্ছিতসহ ওইদিনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার নড়াইল আদালত সড়কে ‘নীপিড়নের বিরুদ্ধে নড়াইল’র ব্যানারে এ
মানববন্ধন এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলুর সভাপতিত্বে জেলা
আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস,বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহেল বাকী, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এস এ মতিন, বাংলাদেশের
ওয়ার্কার্স পার্টির নড়াইলের সভাপতি নজরুল ইসলাম,বাংলাদেশ জাসদ নড়াইলের সভাপতি হেমায়েত উল্লাহ হিরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি
ওমর ফারুক, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান কায়েচ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী ইসমাইল হোসেন লিটন, ব্যাবসায়ী আব্দুল মকিত
লাবলু প্রমুখ।