নড়াইলের মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত

0

নড়াইল সংবাদদাতা॥ মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিনের বর্ণাঢ্য কর্মসূচি সমাপ্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম।
মুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ মল্লিকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা খন্দকার কিয়ামুল হাসান, শোয়েব মিনা ও মাসুদুজ্জামান মাসুদ।
শিক্ষক মিহির রঞ্জন বিশ^াসের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার সিংহ, সিনিয়র শিক্ষক রতন কুমার বিশ^াস,বিএনপি নেতা স্বপন অধিকারী প্রমুখ। এরআগে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রতিষ্ঠানের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।