নড়াইলসহ দেশে ১ কোটি খেজুর গাছ রোপণ কার্যক্রম

0

নড়াইল অফিস ॥ নড়াইলসহ সারাদেশে আগামী ৪ বছরে ১ কোটি খেজুর গাছ রোপণের কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ হেরিটেজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। এ কর্মসূচির আওতায় নড়াইলে ৭ লাখ খেজুর গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ফাউন্ডেশনটি। শুক্রবার নড়াইলের অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে খেজুর গাছের চারা লাগানো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. নাজমুর রহমান তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন এনটিভির প্রধান বার্তা সম্পাদক জহিরুল ইসলাম ও অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের চেয়ারম্যান ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য খবির উদ্দিন আহমেদ।
ইতোমধ্যে ওই রিসোর্ট গলফ ক্লাবে ২০০ গাছ রোপণ করা হয়েছে। এছাড়া যশোর, ঝিনাইদহ, মাগুরাসহ কয়েকটি জেলায় খেজুর গাছ রোপণ কার্যক্রম শুরু হয়েছে।