নির্মাণাধীন ভবনের ছাদে কেয়ারটেকারের লাশ

0

খুলনা সংবাদদাতা॥ খুলনার টুটপাড়া কবরখানা মোড়ে নির্মাণাধীন সিসভাস নামে একটি ভবনের ছাদ থেকে তপন সরদার (৫০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই ভবনের কেয়ারটেকার ছিলেন। রোববার সকাল ৯টার দিকে গলায় রশি পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। খুলনা সদর থানার ওসি আশরাফ-উল-আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তপন সরদারের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।