নাশকতার পরিকল্পনার প্রতিবাদে মুড়লি মোড়ে বিএনপির কর্মসূচি ও মোটরসাইকেল শোভাযাত্রা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনার প্রতিবাদে যশোর সদর উপজেলার রামনগর ও ভোজগাতী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় যশোর শহরের মুড়লি মোড়ে এ কর্মসূচি শুরু হয়। নেতা-কর্মীরা মুড়লি মোড় এলাকায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে তারা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন।

ছবি: লোকসমাজ।

একর্মসূচিতে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মারুফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মাছুদুর রহমান শামীম ও সিরাজ মোল্লা, ভোজগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার দফাদার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজু আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম রাজিব ও আলমগীর হোসেনসহ রামনগর ও ভোজগাতী ইউনিয়নের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

এসময় নেতা-কর্মীরা দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।