অনলাইনে জুয়া খেলার অভিযোগে মণিরামপুরে দুই যুবক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ অনলাইনে জুয়া খেলার অভিযোগে যশোরের মণিরামপুর উপজেলার কমলপুর গ্রামে গত রবিবার অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছেন র‌্যাব সদস্যরা।
আটকরা হলেন, কমলপুর গ্রামের চত্তরঞ্জন রায়ের ছেলে বিপ্লব রায় (২৩) ও আনন্দ কুমার রায়ের ছেলে সমীর কুমার রায় (২৩)।
র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারা খবর পায়, মণিরামপুর এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া খেলার সাথে জড়িত। এ খবর পেয়ে গত রোববার বিকেল সোয়া ৪টার দিকে কমলপুর গ্রামে অভিযান চালিয়ে উল্লিখিত দুই জনকে আটক করে। এর মধ্যে বিপ্লব রায় চক্রের মূল হোতা। এছাড়া আটক দুই জনের কাছ থেকে অনলাইনে জুয়া খেলার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। এ ঘটনায় মণিরামপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।