নার্সদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ।। নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর এবং নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিলের নন নার্সিং প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে গতকালও (মঙ্গলবার) বিক্ষোভ সমাবেশ করেছেন যশোরের নার্সরা।

গতকাল বেলা ১১টায় যশোর নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি যশোর ২৫০ শয্যা হাসপাতাল চত্বর প্রদক্ষিণ কলেজের সামনে সমাবেশে মিলিত হয়। নার্সিং মিডওয়াইয়ার সংস্কার পরিষদ যশোর জেলা শাখার আহ্বায়ক মোসাম্মাৎ সালমা খানম এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন। মিছিলে হাসপাতালের সব শ্রেণির নার্স অংশ গ্রহণ করেন।