নাভারণে বাস থেকে ৭ হাজার ৪শ’ পিস ইয়াবা উদ্ধার

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা॥ যশোর – বেনাপোল সড়কের নাভারন মোড়ে সাতক্ষীরা-যশোরগামী বাবলু পরিবহণের একটি বাসে তল্লাশি করে ৭ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারেননি তারা।
রোববার দুপুরের দিকে আমড়াখালী বিজিবির একটি বিশেষ দল অভিযান চালিয়ে ইয়াবার চালানটি আটক করে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, যশোর ৪৯ বিজিবির অধীনস্থ আমড়াখালী চেকপোস্টের সুবেদার আহাদ হোসেনের কাছে একটি গোপন খবর আসে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী বাবলু পরিবহণ নামে একটি বাসে করে ইয়াবার একটি বড় চালান পাচার হয়ে যশোরে যাচ্ছে। বিজিবি সদস্যরা বাসটি তল্লাশি করে সিটের নিচে লুকানো অবস্থায় ৬টি ছোট পলিথিনে মোড়ানো ৭ হাজার ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করে। যার সিজার মূল্য ২২ লাখ ২০ হাজার টাকা বলে বিজিবি জানায়।