নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়নের দাবিতে মানববন্ধন

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ জীবাশ্ম জ্বালানি থেকে বিনিয়োগ প্রত্যাহার করে নবায়নযোগ্য জ্বালানিতে অর্থয়নের দাবিতে এখানে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জেটির সামনে পশুর নদীতে মোংলা নাগরিক সমাজ, ক্লিন খুলনা ও বিডাব্লিউজিইডি আয়োজনে এ মানববন্ধন হয়।
মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নূর আলম শেখের সভাপতিত্বে সমাবেশে এখানে বক্তব্য দেন আব্দুর রশিদ হাওলাদার, নারীনেত্রী কমলা সরকার, পরিবেশকর্মী রাকেশ সানা, মার্টিন সরকার, ফাতেমা জান্নাত, জলবায়ু যোদ্ধা সুষ্মিতা মন্ডল, তন্বী মন্ডল, মেহেদী হাসান বাবু প্রমুখ।