নওয়াপাড়া প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলায় নওয়াপাড়া প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) বাদ আসর নওয়াপাড়া প্রেস ক্লাবের অডিটরিয়ামে ইফতার মাহফিলে নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন ,নওয়াপাড়া পীর কেবলা খাজা রফিকুজ্জামান শাহ্। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন,অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। বিশেষ ছিলেন, অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান,উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু,মিনারা পারভীন,যশোর জেলা পরিষদ সদস্য আব্দুর রউফ মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল, নওয়াপাড়া সার ও খাদ্য শস্য সমিতির সভাপতি আব্দুল গনি সরদার, সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম,নওয়াপাড়া হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মাসুদ পারভেজ, অভয়নগর থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসলাম হোসেন বিশ্বাস,পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা,অভয়নগর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব শিকদার সাঈদ হোসেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের উপদেষ্টা এসএম ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, সহ সভাপতি মুজিবর রহমান,দৈনিক নওয়াপাড়ার প্রকাশক ও সম্পাদক সাজিদ হোসেন সুপ্ত ,ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ,নওয়াপাড়া প্রেস ক্লাবের যুগ্¥ সম্পাদক সৈয়দ মাসুদ তাজ,সহ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, আকিজ জুট মিলের ব্যবস্থাপক প্রশাসন সুব্রত শর্মা,নওয়াপাড়া গ্রুপের সাইফুল ইসলাম,রাজু আহমেদ, করিম গ্রুপের ম্যানেজার বিল্লাল হোসেন।