নওয়াপাড়া পৌর বিএনপি ৩ পদে নির্বাচনে ২১ জনের মনোনয়নপত্র জমা

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের নওয়াপড়া পৌর বিএনপির ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের শীর্ষ তিনটি পদের নির্বাচনে ২১ জন নেতৃত্ব প্রত্যাশী মনোনয়নপত্র জমা দিয়েছেন।  শনিবার জেলা বিএনপি কার্যালয়ে দলের আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার সিরাজুল ইসলামের নিকট তারা মনোনয়নপত্র জমা দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার অ্যাড. আমিনুর রহমান, নওয়াপাড়া পৌর বিএনপির আহ্বায়ক আবু নাঈম,যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম, আসাদুজ্জামান জনি, সেলিম রেজা প্রমুখ।