নওয়াপাড়ায় ভৈরব সেতুর পিলার কার্গো জাহাজের ধাক্কা

0

স্টাফ রির্পোটার, অভয়নগর(যশোর)॥ নওয়াপাড়া নদী বন্দরে কয়লা বোঝাই কার্গোর ধাক্কায় ভৈরব সেতুর পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। ভৈরব নদের ওপর নির্মিত ভৈরব সেতুর ১২ নম্বর পিলারে কয়লা বোঝাই কার্গোটি ধাক্কা দিয়েছে। সোমবার দুপুরে ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে সেতুর একটি পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ। স্থানীয় নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক স্থানীয়দের বরাতে জানান, কয়লা বোঝাই এমবি স্বর্ণ গ্রাম-৩ নামের একটি কয়লা বোঝাই কার্গো সেতুর মাঝখানের ১২ নম্বর পিলারে ধাক্কা দেয়। কার্গো জাহাজের ধাক্কায় পিলারের নিচের অংশ ও উপরের রিং ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্গোটি দিয়ে দ্রুত পালিয়ে যায়। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।  নওয়াপাড়া নদী বন্দরের সহকারী পরিচালক মাসুদ পারভেজ বলেন, কার্গোর ধাক্কায় সেতুর ক্ষতিগ্রস্ত হয়েছে। সাথে সাথে আমাদের টিম উদ্ধার কাজে পাঠিয়েছি। কার্গোটি আটকের চেষ্টা করা হচ্ছে। উপজেলা প্রকৌশলী এসএম ইয়াফি বলেন, চুক্তি অনুযায়ী ২০২০ সালের ১ জুলাই থেকে দুই বছর সেতুটির রক্ষণাবেক্ষণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। ৭০২ মিটার দৈর্ঘ্য এবং ৮ মিটার প্রস্থের সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৭৮ কোটি ৩৯ লাখ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে এটি নির্মাণ করেছে ভারত-বাংলাদেশের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স কোম্পানি।