নওয়াপাড়ায় বিএনপি নেতার মেয়ের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে নেতৃবৃন্দ

0

 

 

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ নওয়াপাড়া পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেনের বড় মেয়ের মৃত্যুতে শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে গিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। আজ বুধবার দুপুরে নওয়াপাড়া পৌর সভার ৩ নং ওয়ার্ডের ধোপাদি গ্রামে জাকিরের বাড়িতে ছুটে যান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আলহাজ অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, আহবায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু ও আলহাজ মিজানুর রহমান খান।
এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর থানা বিএনপির আহ্বায়ক ফারাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া পৌর বিএনপির আহ্বায়ক আবু নঈম মোড়ল, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম মোল্লা, অভয়নগর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মশিয়ার রহমান মশি, এফ এম গিয়াস উদ্দিন, শেখ আসাদুল্লাহ আসাদ, বিএনপি নেতা শাহ জোবায়ের হোসেন, ইব্রাহিম হোসেন খান, সেলিম রেজা, আসাদুজ্জামান জনি, মাহামুদুল হক লিপু, মুজিবর রহমান, অভয়নগর থানা শ্রমিক দলের সদস্য সচিব রফিকুজ্জামান টুলু, নওয়াপাড়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, থানা যুবদলের সদস্য সচিব ভিপি হারুন, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্লা হাবিবুর রহমান, অভয়নগর থানা ছাত্রদলের আহ্বায়ক নাঈম উদ্দিন বিজয়সহ অভয়নগর থানা বিএনপি, ও নওয়াপাড়া পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত এ সময় শোকাহত পরিবারকে সমবেদনা জানান। পরে উপস্থিত সকলকে সাথে নিয়ে জাকিরের মৃত মেয়ের কবর জিয়ারত করেন। উল্লেখ্য, গত ৬ জুন তারিখে পরিবারিক মতপার্থক্যের কারণে স্বামীর প্রতি অভিমান করে জাকির হোসেনের বড় মেয়ে দিশা ( ২২) ঢাকায় আত্মহত্যা করে।