তিন থানায় নতুন ওসি : চৌগাছায় কাজী বাবুল, বেনাপোলে তিতুমীর ও বাঘারপাড়ায় জিয়াউর

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের নতুন ওসি হিসেবে ৩ জন পুলিশ ইনসপেক্টরকে বদলি করা হয়েছে। এছাড়া আরও ৪ পুলিশ ইনসপেক্টরকে রদবদল করা হয়েছে।

গত সোমবার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের এক আদেশে এই রদবদল করা হয়।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কোতয়ালি থানার ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসনকে চৌগাছা থানার ওসি, কোর্ট পুলিশ ইনসপেক্টর মুহাম্মদ শহীদ তিতুমীরকে বেনাপোল পোর্ট থানার ওসি ও ডিবি পুলিশের ইনসপেক্টর জিয়াউর রহমানকে বাঘারপাড়ার থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া চৌগাছা থানার ওসি মো. মামুনুর রশিদকে যশোর পুলিশ অফিসে (ক্রাইম অ্যান্ড অপস), বাঘারপাড়া থানার ওসি নাজমুল হাসানকে যশোর পুলিশ কন্ট্রোল রুমে, বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেনকে ক-সার্কেল অফিসে, যশোর পুলিশ অফিসের (ক্রাইম অ্যান্ড অপস) ইনসপেক্টর মোছা. রোকসানা খাতুনকে কোর্ট ইনসপেক্টর হিসেবে বদলি করা হয়েছে।