যশোরে ফেনসিডিলের মামলায় এক ব্যক্তির ৫ বছরের কারাদন্ড

0
মাদক ব্যবসায়ী ওয়াহেদ আলী শেখ।। ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ফেনসিডিলের একটি ওয়াহেদ আলী শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। একই সাথে তাকে ২ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার অতিরিক্তি জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক শাহিনুর রহমান এই রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত ওয়াহেদ আলী শেখ শার্শা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মফিজ উদ্দিন শেখের ছেলে। বিচারক রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৬ জুলাই রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-৬ সিপিসি- যশোর ক্যাম্পের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার কৃষ্ণপুর গ্রামের খালপাড়ের রাস্তায় অভিযান চালায়।

এ সময় সেখান থেকে ওয়াহেদ আলী শেখকে আটক এবং তার কাছে থাকা বস্তার ভেতর থেকে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের তৎকালীন ডিএডি কাওসার আজম চোরাচালান দমন আইনে শার্শা থানায় একটি মামলা করেন।

এরপর মামলার তদন্ত শেষে আসামি ওয়াহেদ আলী শেখকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন শার্শা থানার তৎকালীন এসআই মুরাদ হোসেন।

ওই মামলায় আসামি ওয়াহেদ আলী শেখের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন।