নওয়াপাড়ায় জব্দ ভেজাল সার ধ্বংস

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোরের নওয়াপাড়া শিল্প শহরে ভেজাল সার জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। রোববার সকালে নওয়াপাড়া মহাবিদ্যালয় সংলগ্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামানের উপস্থিতিতে এ সার বিনষ্ট করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় নওয়াপাড়া বাজারের গনি সিড ফার্মে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভেজাল সার জব্দ করা হয়। পাশাপাশি ভেজাল সার সংরক্ষণ ও বেশি দামে বিক্রির অভিযোগে গনি সিড ফার্মের মালিক উসমান গনিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আকিকুল ইসলাম প্রমুখ।