দ্বিতীয় বিভাগ ক্রিকেট রোববারের খেলায় জয়ী ইয়াং আরএন রোড

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বিতীয় বিভাগ (টায়ার-১) ক্রিকেট লিগের  রোববারে খেলায় জয় পেয়েছ ইয়াং আর এন রোড। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কপোতাক্ষ ক্রীড়া চক্রকে ১ উইকেটে পরাজিত করে। মাঠ ভেজা থাকা কারণে সামান্য দেরিতে খেলা শুরু হওয়ায় খেলাটি নির্ধারিত ৪০ ওভারে পরিবর্তে ৩৯ ওভার নির্ধারণ করা হয়। খেলায় টসে জিতে প্রথমে কপোতাক্ষ ক্রীড়া চক্র ব্যাট করতে নেমে নির্ধারিত ৩৯ ওভারে ৯উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে আজিজুর রহমান ৬৬, আশিকুর রহমান ৪৬ ও দিপ বিশ্বাস ২৪ রান সংগ্রহ করেন। ইয়াং আর এন রোডের হাসানুল ইসলাম ৩টি,সায়মন ও আফজাল ২টি করে উইকেট লাভ করেন। জয়ের জন্য তারা ২৪৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৩৮ ওভার ৩ বলে ৯উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে মেহেদী হাসান ৪০, সাকিব ৩৫, তন্ময় ও রিয়াজ খান ২৯ করে রান সংগ্রহ করেন। কপোতাক্ষ ক্রীড়া চক্রের তারেক ৩টি, তানজির রেজা ২টি, ইয়াসিন ও ফালাক ১টি করে উইকেট লাভ করেন।