দ্বিতীয় বিভাগ ক্রিকেট বুধবারের খেলায় জয়ী ইয়াং ড্রাগন মার্শাল

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বিতীয় বিভাগ (টায়ার-১) ক্রিকেট লীগের  বুধবারের খেলায় জয় পেয়েছে ইয়াং ড্রাগন মার্শাল আর্টস। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা বোলিংদের নৈপূন্যে মধুমতি ক্রীড়া চক্রকে ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে। খেলায় টসে জিতে প্রথমে মধুমতি ক্রীড়া চক্র ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বোলাদের তোপের মুখে ২৩ ওভার ১ বলে মাত্র ৭২ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে ব্যাট হাতে রিপন ২০ এবং কুরবান ১৪ রান সংগ্রহ করেন। বল হাতে ইয়াং ড্রাগন মার্শাল আর্টসের জাকির হোসেন ও ইবাদুল হক ৪টি করে এবং জামাদুস সানি ২টি উইকেট লাভ করেন। জয়ের জন্য তারা ৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ ওভারে ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ব্যাট হাতে আশিক ইসলাম ৩৬ এবং ইবাদুল হক ১৬ রান সংগ্রহ করেন।