দেশবরেণ্য ক্রীড়া সংগঠক শামস্-উল-হুদার স্মরণে দোয়া মাহফিল

0

স্টাফ রিপোর্টার ॥ দেশবরেণ্য ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক শামস্-উল-হুদার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদআছর যশোর শহরতলীর হামিদপুরস্থ শামস্-উল-হুদা ফুটবল একাডেমীর আয়োজনে একাডেমিক ভবন মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে যশোরের বিভিন্ন ক্রীড়া সংগঠকসহ জনপ্রতিনিধি, শিক্ষক একাডেমির কর্মকর্তারা অংশ নেন। অংশ নেয়া উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ হলেন- জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শফিকউজ্জামান, হামিদপুর আল্-হেরা কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, শামস্-উল-হুদা ফুটবল একাডেমির ডাইরেক্টর অ্যাডমিন শেখ শামস্-উল-বারী শিমুল, সদস্য সচিব মাসুদুর রহমান টনি, প্রধান প্রশিক্ষক গাজী মারুফ হোসেন, সহকারী প্রশিক্ষক এমদাদুল হক খান, ক্রীড়া সংগঠক মফিজুর রহমান, কলেজ শিক্ষক ইসমাইল হোসেন, স্কুল শিক্ষক শাহাদৎ হোসেন প্রমুখ।