দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতিমূলক সভা

0

সাতক্ষীরা সংবাদদতা॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপপরিচালক মাসরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাস ঘোষ, সাধারণ সম্পাদক বিশ^নাথ ঘোসসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।