দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি

0

লোকসমাজ ডেস্ক || শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবারও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমে জানিয়েছেন, সরকারের নির্বাহী আদেশে এই ছুটি (বৃহস্পতিবার) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি হতে যাচ্ছে।

কারণ, আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর পরদিন রোববার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি।

ফলে সব মিলিয়ে আগামী বৃহস্পতি থেকে রোববার পর্যন্ত ছুটি থাকছে।

এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম গতকাল জানিয়েছেন, আজ মঙ্গলবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করে বৃহস্পতিবার (১০ অক্টোবর) ছুটি ঘোষণা করা হবে। মাহফুজ আলম বলেন, হিন্দু স¤প্রদায়ের পক্ষ থেকে নিরাপত্তাহীনতা নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অতিদ্রæত সময়ের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হবে।