দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কায় চালকের সহযোগী নিহত

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের ফকিরহাটে আবারও দাঁড়িয়ে থাকা কয়লাবোঝাই ট্রাকের পেছনে পাথর বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় চালকের সহযোগী কালু মিয়া(৩৫) নিহত হয়েছেন। শুক্রবার (৩১মার্চ ) ভোর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফলতিতা মৎস্য আড়ৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কালু মিয়া সাতক্ষীরা জেলার বিনেরপোতা এলাকার আজিজ মিয়ার ছেলে।
মোল্লারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান বলেন, কয়লাভর্তি ট্রাকের পেছনে বেপরোয়া গতিতে চলা পাথর বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে ডাম ট্রাকের চালকের সহযোগী নিহত হয়েছেন। ট্রাক দুটি জব্দ করা হয়েছে। এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে গেল ২৪ মার্চ দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া এলাকায় সাটের বটতলা নামক স্থানে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের সাথে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় চলমান ট্রাকের চালক মো. সুমন (৪২) নিহত হন।