রামপাল- মোংলা ব্লাড ব্যাংকের বৃক্ষ রোপণ

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপাল-মোংলা ব্লাড ব্যাংকের সদস্যদের উদ্যোগে রামপাল থানা চত্বরে বৃক্ষ রোপন করা হয়।
রামপাল- মোংলা ব্লাড বাংকের পক্ষ থেকে বৃক্ষ রোপণ করেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আশরাফুল আলম। উপস্থিত ছিলেন সংগঠনের নেতা খালিদ হাসান, সরদার মহিদুল ইসলাম প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ টি করে ১০০ টি পাহাড়ি কাঠ বাদামের চারা রোপণ করা হবে।