দর্শনার্থী-পাঠ‌কে টইটম্বুর বইমেলা

0

মেসবাহ য়াযাদ॥ আজ একু‌শে ফেব্রুয়া‌রি। আন্তর্জা‌তিক মাতৃভাষা দিবস। অমর একু‌শে বই‌মেলা আজ পাঠক আর বইপ্রেমি‌দের ভি‌ড়ে টইটম্বুর। গতকা‌লের বৃ‌ষ্টি‌তে প্রকাশক‌দের যে ক্ষ‌তি হ‌য়ে‌ছে, সে ক্ষ‌তি আজ তারা পু‌ষি‌য়ে নেওয়ার ব‌্যাপারে আশাবাদী। একু‌শে ফেব্রুয়া‌রি উপল‌ক্ষ্যে আজ মেলা শুরু হ‌য়ে‌ছে সকাল আটটায়। চল‌বে রাত নয়টা পর্যন্ত।ভাষা‌চি‌ত্রের মৌসুমী খন্দকার ব‌লেন, ‘গতকাল বৃ‌ষ্টির কার‌ণে এত কম মানুষ মেলায় এ‌সে‌ছে যে, এর আগের পাঁচ দি‌নের ধারাবা‌হিকতা নষ্ট হ‌য়ে‌ছে। বেচাবিক্রি একদমই হয়‌নি। স্ট‌লের বই বাঁচা‌তে ব্যস্ত ছিলাম। আজ জনসমাগম হ‌য়ে‌ছে, বি‌ক্রিও ভা‌লো।’ সুবর্ণ প্রকাশনীর তি‌থি বলেন, ‘কাল আকা‌শের পাশাপা‌শি আমা‌দের মনটাও মেঘলা ছিল। আজ ঝলম‌লে রোদ উঠেছে। অসংখ্য দর্শনার্থী, বইপ্রেমি মেলায় এসেছেন। তারা বই কিন‌ছেন। আশা করছি এবার মেলায় প্রকাশকরা গত দুই বছ‌রের ক্ষ‌তি পোষা‌তে পার‌বেন।’ শব্দ‌শৈলীর ইফ‌তেখার আমিন ব‌লেন, ‘দুই বছ‌রে প্রকাশনা শি‌ল্পে যে ধস নে‌মে‌ছে, এবার মেলার প্রথম দিন থে‌কে দর্শনার্থী আর পাঠ‌কের আনা‌গোনা দে‌খে ম‌নে হ‌চ্ছে, এভা‌বে চল‌লে প্রকাশকরা তা‌দের ক্ষ‌তির একটা অংশ পু‌ষি‌য়ে নি‌তে পার‌বেন।’ অন্যপ্রকা‌শের মাজহারুল ইসলাম ব‌লেন, ‘আমা‌দের স্বাধীনতার ৫০ বছর। জা‌তির জন‌কের জন্ম শতবা‌র্ষিকী। পাশাপা‌শি ভাষা আন্দোল‌নের ৭০ বছর। ভাষার জন্য কো‌নো জা‌তির প্রাণ দেওয়ার ইতিহাস একমাত্র বাঙা‌লিরই র‌য়ে‌ছে। আজ‌কের এই দি‌নে সকল ভাষা সৈ‌নিক‌দের জন্য শ্রদ্ধার পাশাপা‌শি পাঠক‌দের প্রতি অনু‌রোধ, বই পড়ুন। বই কিনুন। প্রিয়জন‌কে বই উপহার দিন।’ এবা‌রের বই‌মেলা অতী‌তের অন্যসব মেলা‌কে ছা‌ড়ি‌য়ে যা‌বে ব‌লে ম‌নে ক‌রেন সময় প্রকা‌শের ফ‌রিদ আহ‌মেদ। তিনি ব‌লেন, ‘মেলার প্রথম দিন থে‌কে যেভা‌বে পাঠকরা মেলায় আস‌ছেন, বই কিন‌ছেন, আমরা আশাবাদী।’ খিলগাঁও থে‌কে আসা ম‌মিনুল ইসলাম লিটন ব‌লেন, ‘মেলায় এত মানুষ দে‌খে ম‌নে হ‌চ্ছে এবা‌রের মেলা বেশ জমজমাট হ‌বে। অ‌নে‌কে বই কিন‌ছেন। আ‌মি নি‌জেও বেশ ক‌য়েকটা বই কি‌নে‌ছি। আগ‌ামী সপ্তা‌হে আরও ক‌য়েকটা কিন‌ব। বই কেনার জন্য একটা বা‌জেট আ‌ছে আমার। মেলা থে‌কে বই কি‌নি। সারা বছর প‌ড়ি।’