তালায় পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রের উদ্বোধন

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালায় বেসরকারি সংস্থা উন্নয়ন সংস্থা প্রচেষ্টার নির্মিত পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রের ফলক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (২৬ মে) দুপুরে উন্নয়ন প্রচেষ্টার বাস্তবায়নাধীন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)-র আওতাভুক্ত পটারি ও ডেইরি ফার্ম উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। এরপর সংস্থার পটারি (টেরাকোটা) উপ-প্রকল্পের আওতায় নির্মিত পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রের ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
উদ্বোধন শেষে মৃৎশিল্প উন্নয়নে নির্মিত এই কেন্দ্রের সামগ্রিক কার্যক্রম এবং ডেইরি ফার্ম উপ-প্রকল্পের আওতাভুক্ত ভার্মি-কম্পোস্ট উদ্যোক্তাদের কার্যক্রম পরিদর্শন ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী, সাসের পরিচালক সেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়ক এএস এম মুজিবুর রহমানসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।