তালায় নিরাপদ খাদ্য দিবস পালন

0

তালা ( সাতক্ষীরা) সংবাদদাতা॥ তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপিত হয়েছে। রোববার সকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ও বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের আয়োজন তালা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা নয়ন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল। বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন। আরও উপস্থিত ছিলেন উন্নয়ন প্রচেষ্টার ক্রেডিট কোঅর্ডিনেটর গোলাম আজম, স্মার্ট প্রকল্পের এসএম নাহিদ হাসান, মৎস্য কর্মকর্তা নেওয়াজ শরীফ সুমন, আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক শেখ পারভেজ প্রমুখ।